সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ছবি: গোমস্তাপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি

"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক " এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৮ জুন) সকাল উপজেলা ভূমি অফিস কার্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। 

ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা। বক্তব্য তিনি বলেন ভূমিসেবা সপ্তাহে যেসব সেবা দেয়া হবে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ।

অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তর সহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।বক্তব্য শেষে অনলাইন  সেবা দানের বিভিন্ন স্টল প্রদর্শন করেন

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…