রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের জালে জনি গ্যাংয়ের ৯ সদস্য আটক

ছবি: ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের জালে জনি গ্যাংয়ের ৯

পাভেল ইসলাম, রাজশাহী

ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালি এলাকা থেকে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো,রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও এ গ্যাংয়ের প্রধান জনি ইসলাম (২৩), একই এলাকার ফজলুর ছেলে কুরমান আলী (২২), বাবলুর ছেলে মাসুম আলী (২৭), আলামিন শেখের ছেলে সাগর (২০), আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান (২০), তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম (২০), নান্নুর ছেলে সুজন আলী (৩০), খালেকের ছেলে আব্দুল মান্নান খাঁ (২০) তার ভাই আবু হানিফ (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব আরো জানায়,গ্রেপ্তারকৃতরা সবাই জনি গ্যাঁংয়ের সদস্য। জনি কাটাখালি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে অস্ত্র,মাদক,মারামারিসহ ১০টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি,জমিদখল করে থাকে।

তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল জনি গ্যাংয়ের সদস্যরা। তাদের অপকর্মে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পেতো না। গ্রেপ্তারের পর তাদের রাজশাহী নগরীর কাটাখালী থানায় সোপর্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…