রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন

ছবি: শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সন্ত্রাস ও মাদক সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন।

রবিবার (০৯ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে "মাসিক কল্যান সভা" ও মাসিক অপরাধ সভায়" জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে সাজ্জাদ হোসেন'কে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)।

উক্ত জেলা পুলিশের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ওসি সাজ্জাদ হোসেন গত বছরের ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে। তার আগে তিনি রাজশাহী জেলার বাঘা থানায় থাকাকালীন গত দুই বছরে রাজশাহী রেঞ্জের ২ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা এবং ৯ বার রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেয়েছিলেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানায় যোগদানের পর ৪ বার জেলা শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পান। পরে শিবগঞ্জ থানায় যোগদানের পর ১ বার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি এবং ৪ বার চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন (ওসি) সাজ্জাদ হোসেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সম্মাননা। জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা সহকর্মীদের অবদান। শিবগঞ্জ থানা পুলিশের পুরো টিমের অর্জন। শিবগঞ্জ উপজেলা ও জেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…