সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ১০ টি যুব সংগঠনের মাঝে চেক বিতরণ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জেযুব কল্যান তহবিল থেকে ১০টি যুব সংগঠনসমূহকে অনুদান হিসেবে ৫ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন)বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন। 

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও অপর দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পৃথক একটি আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে ৯০ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…