সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পাট চাষি সমাবেশ

ছবি: চাঁপাইনবাবগঞ্জে পাট চাষি সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কতৃক পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি উন্নত উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর আয়োজিত পাট চাষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
উক্ত আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড.পলাশ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, রাজশাহী পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়।
পাট চাষ সমাবেশে উপস্তিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার পাট চাষীরা। পরে পাটবীজ ও পাট উৎপাদনে বিশেষ ভুমিকা রাখায় ১০ জন পাট চাষীকে ক্রেস্ট উপহার দেন অতিথি বৃন্দ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…