সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার কল্যাণপুরে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান (৪২) নামের একজন মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪জুন) দুপুর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর ফকল্যান্ড মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাচোল উপজেলার নেজামপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, মোটর সাইকেল যোগে নেজামপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দিকে আসছিলেন জাহিদ হাসান। পথে পৌরসভার কল্যাণপুর এলাকায় একই দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মরা আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…