সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

ছবি: সংগৃহীত

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোখসেদুজ্জামান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শনিবার (২২জুন) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুরের চিনিয়াতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মোখসেদুজ্জামান চিনিয়াতলা এলাকার আসাদুর রহমানের ছেলে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মাদ জানান, বেলা পৌনে ১১টার দিকে রহনপুর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন নিহত মোখসেদুজ্জামান। এ সময় চিনিয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে আহত হন মোখসেদুজ্জামান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…