রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ছবি: রাজশাহীতে মানববন্ধন

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সাংবাদিক সমাজ'র ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাইবার নিরাপত্তার নামে কালো আইন বাতিলের দাবি জানানো হয়।

সোমবার (২৪ জুন) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, শেখ রহমতুল্লাহ ও শামীউল আলীম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান,

আরটিজেএ কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল-সহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের শতাধিক সাংবাদিক।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করেন বা করছেন। সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলাসহ নির্যাতন অব্যাহত রেখেছে। গণমাধ্যমের কণ্ঠ রোধে একটি মহল সব সময় সোচ্চার। ওই দূর্নীতিবাজ মহলটি সব সময় চায় সংবাদ কর্মীদের ভয় ভীতিতে দমিয়ে রাখতে। ওই সকল দূর্নীতিবাজ ও তাদের প্রভাবশালী দোষরদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের মত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। সাংবাদিকরা এসব বাধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লেখা চালিয়ে যাবে।

প্রভাবশালী মহলকে হুঁশিয়ারী প্রদান করে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন পেশায় নিয়োজিত। সংবাদ প্রকাশে কোনো বাধায় আপনাদের কাজে আসবে না। প্রতিটি হুমকি ধামকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত এ দেশে কখনো কোনো অন্যায়কারী অন্যায় করে টিকে থাকতে পারেনি, আগামীতেও পারবে না। এ দেশের মানুষ সব সময় প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করেছে আগামীতেও করবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…