রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউজিআইপি’র নিম্নআয় এলাকা উন্নয়ন কমিটি লিনিক গঠন ও সদস্যদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে রহনপুর পৌরসভার কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গভর্নেন্স ইম্প্রুভমেন্ট আ্যন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট জিআইসিডি কনসালটেন্সির সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইইউজিআইপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ফুলকাম বাদশাহ্।

কর্মশালয় সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন এলজিইডি ভবনের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ কাজী লিয়াকত আলী, আঞ্চলিক সমন্বয়কারী (সিএম) আব্দুল মজিদ, জুনিয়র জিডিপিএ বিশেষজ্ঞ এনএন নাসরীন।

উক্ত দিনব্যাপি কর্মশালায় মেয়র পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, কাউন্সিলর, পৌরকর্মচারী ও লিনিক সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে মোট ৪২ জন অংশ গ্রহণ করেন।

কর্মশালায় নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউজিআইপি উদ্দেশ্য ও কার্যক্রম, নিম্নআয় এলাকা উন্নয়ন কার্যক্রমে, কমিউনিটি মবিলাইজেশনে পদক্ষেপ, পরিবারের বৈশিষ্ট্য জনগোষ্ঠীর সঙ্গে পরিচিতি, দলগঠন, উন্নয়ন কমিটি ও দায়িত্ব, নির্বাচন পরিচালনা পদ্ধতি, কমিউনিটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, উপপ্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে বিভিন্ন ধাপ, লিনিক কমিটির গঠনের প্রয়োজনীয়তাসহ আর্থ সামাজিক ও দক্ষতা উন্নয়ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…