সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে এনটিভি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘সময়ের সাথে, আগামী পথে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এনটিভি’র ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ উপলক্ষে নানান কর্মসূচি মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিক পালিত।

এনটিভির জন্মদিন উপলক্ষে বুধবার (০৩ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

আলোচনা সভায় এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে জন্মদিনের উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সভাপতি আসলাম কবীর, চাঁপাই দর্পন পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক জহুরুল ইসলাম।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পরে একটি র‌্যালি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানের শেষ হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…