সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক গৃহীত শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন।

শনিবার (০৬ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি জানান পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প কাজ আগামী সেপ্টম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে সকল কাজ শেষ করে পর্যটন কেন্দ্রটি চালু করা হবে জানান তিনি। এ সময় উপস্থিত ‍ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, শেখ হাসিনা সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক জিয়াউল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সহ অন্যরা।

জানা গেছে, পর্যটন কেন্দ্র টি পরিদর্শনকালে সচিব মো. মোকাম্মেল হোসেন চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় সংসদ সদস্য আব্দুল ওদুদ পর্য়টন কেন্দ্রটি সম্পর্কে সচিবকে অবহিত করেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেন চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট শিশু পার্ক ও ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…