বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩, ১৭ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আওয়ামী লীগ নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের প্রয়াত নেতা মঈনুদ্দিন মন্ডল ও মিজানুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণস ভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে নবাবগঞ্জ ক্লাবের মিলনায়তনের হলরুমে দোয়া মাহফিল ও স্মরণ সভাটি পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পৌর আ. লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে এতে জেলা আ. লীগের প্রয়াত সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল ও পৌর আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান স্মরণে দোয়া ও স্মরণ সভায় বক্তব্য দেন, জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আ. লীগের সহ-সভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা আ. লীগ সদস্য ও পৌর মেয়র মুখলেসুর রহমান। 

পৌর আ. লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আ. লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্র লীগের সভাপতি ডা.সাইফ জামান আনন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রয়াত দুই নেতার পরিবারের সদস্যরা স্মরণ সভা ও  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…