রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম বেগম (৩০) নামে ২ জন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর এবং মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামিদের উপস্থিতি এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কাজল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরের মৃত তৈয়মুর মাষ্টারের ছেলে এবং মরিয়ম রাজশাহীর গোদাগাড়ী মৈশালবাড়ী এলাকার ইউনুস আলীর স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর স্কুল পাড়া এলাকায় কাজলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৭৭৫ গ্রাম হেরোইনসহ কাজল ও মরিয়মকে আটক করা হয়। এ ঘটনার পরের দিন ব্যাবের এসআই দীন মোহাম্মদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আলমগীর কবির তদন্ত শেষে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কাজল ও মরিয়মকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক মোহা. আদীব আলী এই দণ্ডাদেশ প্রদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…