রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া

ছবি: বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া

সারওয়ার জাহান সুমন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা চত্বর সংলগ্ন বাইরুল ইসলামের চাতালে 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  গোমস্তাপুর উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে   বক্তব্য রাখেন বিএনপি নেতা গনি হামিদ, ওয়াসিকুল এলাহী বাবলু, সাবেক ইউপি সদস্য  সানাউল হক সুমন, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান বাবু, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমখ । আলোচনায় বক্তারা বলেন, স্বৈরাচারীর পতনের মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল সংকটময় সময়ে আমাদের করণীয় অনেক তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেশ করার কাজে এগিয়ে যেতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের মতো আমরা যদি ভুল করি তাহলে শান্তি প্রিয় জনগণ আমাদেরকেও গ্রহণ করবে না। জনগণ ও দেশের হয়ে আগামীর জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের নেত্রী ও তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…