বৃহঃস্পতিবার, ১লা আশ্বিন ১৪৩৩, ১৭ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শহিদুল (৪৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজ রবিবার (১৮ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

রাষ্ট্রপরে আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর সময় ৫শ গ্রাম হেরোইনসহ শহিদুলকে আটক করা হয়। ঘটনার দিন র‌্যাবের নায়েব সুবেদার আনছার আলী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আশীষ সরকার তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর শহিদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…