রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় নিহত রাসেলের মাগফেরাত কামনা ও অর্থিক সহায়তা

ছবি: অর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত রাসেলের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষে থেকে দ্বিতীয় বারের মতো অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে নিহত রাসেলের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নিহত রাসেল (১৯) কসব ইউপির ভোলাগাড়ী এলাকার পিন্টু র ছেলে।

শুক্রবার বিকালে (৩০ আগষ্ট) উপজেলার কসব-ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামাতে ইসলামীর পক্ষে থেকে বিশেষ মোনাজাত শেষে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানাগেছে, জামাতে ইসলামীর পক্ষ থেকে নিহত রাসেলের পরিবারকে গত (১২ আগষ্ট) ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।তার ধারাবাহিকতায় আবারো দ্বিতীয় বারের মতো এই পরিবারকে আরো ১ লক্ষ টাকা প্রদান করেছেন জামাতে ইসলামীর নেতারা।

উল্লেখ্য, নিহত রাসেল গত (১৯ জুলাই) ঢাকার নারায়ণগঞ্জের ডিআইটি রোডে দেহভোগ মার্কেটর ২নং গেটের সামনে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন।পরে চিকিৎসাধীন অবস্থায় (২২ জুলাই) তিনি মারা যান।

এরপর জামায়াতে ইসলামী অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই পরিবারকে দ্বিতীয়বারের মতো শুক্রবার অর্থিক সহায়তা প্রদান করেছেন। 

কসব ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, নওগাঁ জেলা পূর্ব যুব বিভাগের সভাপতি শিহাব উদ্দীন, মান্দা থানার আমির ডাঃ আমিনুল ইসলাম, থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সুপার আব্দুর রকিব,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, কসব ইউনিয়ন ইউনিয়ন সেক্রেটারী মাষ্টার আনোয়ার হোসেন, মাওলানা মেহের আলী ও মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…