সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

নিউজ ডেস্ক

রাজশাহীতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে দুজন পুলিশের দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন। অন্য চারজন গ্রেফতার হয়েছেন বিএনপি নেতাকর্মীর করা মামলায়।

এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ মোল্লা; বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুল মালেক মণ্ডল; বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকার; বাঘার পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম রেজা, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম ও কামারপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী আবদুল হান্নান।

পুলিশ জানায়, ৫ আগস্ট নাশকতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আবদুস সামাদ মোল্লা ও নাসিমুল গণিকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালানোর মামলায় গ্রেফতার হয়েছেন। এই মামলাগুলোর বাদী পুলিশ নয়। আবদুল মালেককে রাজশাহী শহর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। অন্যরা নিজ নিজ এলাকায় গ্রেফতার হয়েছেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের সবাইকেই মঙ্গলবার বিকালের মধ্যে আদালতে তোলা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…