মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে ৩য় ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা ১১২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩য় ৪র্থ ও ৫ম বর্ষের ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রহনপুর উৎসব কমিটি সেন্টারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি প্রাপ্তি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জিন্নাউল আওয়াল (জিন্নাহ)

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার ইসহাক আলী, গৌরবময় অতিথি অধ্যক্ষ রহনপুর মহিলা কলেজ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খাঁন রুবেল, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, মেসার্স মারুফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক, আল মামুন

সঞ্চালনায় ছিলেন, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার জাহান হাবিব। আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার মোট ২০ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেন। ৩য় ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষা-২০২৩ খ্রি এর ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…