মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ডালিমবাড়িয়া ১ কেজি হেরোইন উদ্ধার

ছবি: হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ডালিমবাড়িয়া এলাকায় পরিত্যক্ত ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ডালিমবাড়িয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।আজ মঙ্গলবার সকালে র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ডালিমবাড়িয়ার এলাকার একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলেহ হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…