রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বেনজির-শহীদুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের আদেশ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ক্রসফায়ারের ঘটনায় র‌্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ ও সাবেক আইজপিসহ শহীদুল হকসহ নামীয় ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এই আদেশ দেন।

মামলার অন্য নামীয় আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরশালীন এবং অজ্ঞাতনামা আরও ১৬-১৭জন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ ৫ জনের নামে গত ১২ সেপ্টেম্বর নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে মামলার আবেদন করেন।

ওইদিন শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আজ বুধবার (১৮) সেপ্টেম্বর আদেশের দিন ধার্য্য করেন। পরিপ্রেক্ষিতে আজ বুধবার আদালতের বিচারক উপরোক্ত আদেশ দেন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র‌্যাব-পুলিশ সদস্যরা। পরেরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…