সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিক্ষা ভবন, ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন বক্তব্য বলেন, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০/২৫ জন সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার জন্য দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রহমান, সাইমুম ইসলাম, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্স হাসদা, সহকারী শিক্ষক আশফিকা তাহসিন বেবি প্রমুখ।<

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…