মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাদ্রাসা মোড়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে চৌঠালা ইউনিয়নের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত ব্যাক্তি হচ্ছে, শাহজাহান আলী (৩৮)। তিনি শিবগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার বড়হাদি নগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

গোমস্তাপুর থানার ওসি গোলাম কিবরিয়া জানান, বিকেলে মোটরসাইকেল যোগে শাজাহান আলী গোমস্তাপুর উপজেলা থেকে শিবগঞ্জ অভিমুখে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। 

আহত ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…