রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে এ্যাড.শফিকুল হক মিলনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

 কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক পবা-মোহনপুর গণমানুষের নেতা এ্যাড.শফিকুল হক মিলন এর  রোগ মুক্তি কামনায় রাজশাহীর  মোহনপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর (শুক্রবার) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনপুর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান  মাহাবুব-আর-রশিদ।  যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।  অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি সদস্য সচিব বাচ্চু রহমান, আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, ছাত্রদল আহবায়ক আব্দুর রাজ্জাকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি,সম্পাদক  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন