রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী মোহনপুর উপজেলায় 'নিরাপদ সড়ক চাই' এর আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে ও প্রভাষক আমজাদ হোসেনের পরিচালনায় উপজেলা হলরুমে এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রশিক্ষক হিসাবে ছিলেন নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এসএম আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, শতফুল বাংলাদেশ নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা,শাপলা গ্রাম উন্নয়ন নির্বাহী পরিচালক মহসিন আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) ওসি আছের আলী, ট্রাফিক সার্জেন্ট মাহাবুব হোসেন, জামায়াতে ইসলামী সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, ব্র্যাকসীড পরিবেশক রাশেদুল ইসলাম, উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মিজানুর রহমান, ওসমান আলী, কেশরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা, থানা পুলিশ, সাংবাদিক ও সূধীজন বৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলবেন তাতে করে সড়ক দূর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। সবাই মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবেন এবং আপনার সন্তানদের ড্রাইভিং না হওয়া পর্যন্ত গাড়ি তাদেরকে চালাতে দিবেন না।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…