রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের ভাসমান লাশ উদ্ধার

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৮০)। তার বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। ওই গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন বৃদ্ধ ইব্রাহিম।

গতকাল শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘পুকুর থেকে লাশ তুলে আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। তখন নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

ওসি বলেন, ‘হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তদন্তে নিশ্চিত হওয়া যাবে।’

ওসি আরও বলেন, ‘আমরা ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাব। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে। যত দ্রুত সম্ভব আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনব।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…