বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঠাকুরগাঁওয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের স্থগিত


News Desk

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সাতজন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিলা আখতার মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী রমেশ চন্দ্র সেন, জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী, ওয়ার্কার্স পার্টি প্রার্থী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, এনপিপির প্রার্থী রাজিউর ইসলাম, জাকের পার্টির প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী ঐক্য জোটের প্রার্থী রফিকুল ইসলাম। ঠাকুরগাঁও -২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাতজন। এর মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী মোজাফফর হোসেনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রিম্পা আক্তার, জাকের পার্টির প্রার্থী নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী নুরুন নাহার বেগম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল।

অন্যদিকে, ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছয়জন। স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এই আসনে যাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল হক, জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায়, এনপিপি প্রার্থী শেখ সালাউদ্দিন, বিকল্প ধারার প্রার্থী এসএম খলিলুর রহমান সরকার।

প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো দ্বিমত থাকলে আপিল করার সুযোগ রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…