বৃহঃস্পতিবার, ২৬শে ভাদ্র ১৪৩৩, ১০ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক কার্ড


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ সেই খাদিজা খাতুন নামে ছয় বছরের এক শিশুকে প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর পরিবারের হাতে সূবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

ওই শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মনিরুল ইসলাম ও জেসমিন খাতুনের দম্পতির মেয়ে।

জানা গেছে- গত ১৮ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিবন্ধী খাদিজা খাতুন নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ২টায় শিবগঞ্জ থানা পুলিশ, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটির সন্ধান পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই শিশুর প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড নেই। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয় সূবর্ণ নাগরিক কার্ড দেয়ার উদ্যোগ নেয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন