শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনতে চান এ্যাডভোকেট শাহীন


শিবগঞ্জ প্রতিনিধি

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেছেন, মোবাইলে ফোনে শিশুরা আসক্ত হয়ে খেলাধূলা থেকে দূরে সরে গেছে। তাই হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনতে চাই।

ভারতীয় আধিপত্যবাদ ও ভারতীয় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ঘরের মধ্যে অপসংস্কৃতি চর্চা করে এক পরিবারের সাথে থাকার মানসিকতা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। খেলাধূলার মাধ্যমে সবুজ বাংলাদেশের প্রাণশক্তি ধারণ করে সমৃদ্ধশীল বাংলাদেশ-ভ্রাতৃত্বের বাংলাদেশে সকল শ্রেণিপেশার জাতিকে ঐক্যবদ্ধ করে একই মালায়, একই সূতোয় গেথে সেই ভালবাসার বাংলাদেশকে ফিরিয়ে আনতে চাই। যা আমাদের ১৭ বছরের আন্দোলনের ফসল। জুলাই-আগস্টে ১৭ হাজার সংগ্রামী রক্তের ফসল।

বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামবাংলার খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, তৃণমূল থেকে সবখানে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় আসলে সকল দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলে আইনের শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের টাকা জনগণ ভোগ করবে এবং সকল লুটপাটের বিচার করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মমিনুর রহমান মিঞা, যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস, সদস্যসচিব হায়াতউদ্দৌলা, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব টুটুল ও সদস্যসচিব মতিউর রহমান লিটিল বিশ্বাস প্রমূখ।

তিনদিনব্যাপি জাতীয় খেলা হাডুডু, বালিশ, সুই সুতো, হাঁড়ি ভাঙা ও দড়ি প্রতিযোগিতাসহ ৯ ধরণের খেলা অনুষ্ঠিত হয়। গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…