রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশ ১১৯তম


মোঃ জমশেদ আলী

নিউজ ডেক্স

২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ইন্টারনেটের গতির এই ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিভিন্ন দেশে ইন্টারনেটের গতির তালিকা প্রকাশ করেছে। ১৭৬ দশমিক ১৮ এমবিপিএস গড় গতি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছে কাতার। বাংলাদেশের অবস্থান যথারীতি নিচের দিকে। ১৩ দশমিক ৯৫ এমবিপিএস গড় গতি পাচ্ছেন বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা। বিশ্বতালিকায় বাংলাদেশের স্থান ১১৯তম। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ইন্টারনেটের গতির এই ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওকলা গ্লোবাল ইনডেক্সের তথ্য অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড আরব আমিরাত। দেশটিতে গড় মোবাইল ইন্টারনেটের গতি ১৩৯ দশমিক ৪১ এমবিপিএস। তৃতীয় অবস্থানে আছে নরওয়ে। তাদের ইন্টারনেটের গতি ১৩১ দশমিক ৫৪ এমবিপিএস। চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের গড় ইন্টারনেটের গতি ১১৮ দশমিক ৭৬ এমবিপিএস। ডেনমার্ক রয়েছে পঞ্চম স্থানে। তাদের মোবাইল ইন্টারনেটের গড় গতি ১১৩ দশমিক ৪৪ এমবিপিএস। চীন আছে নম্বর ছয়ে। তাদের গড় গতি ১০৯ দশমিক ৪০ এমবিপিএস। এ ছাড়া উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ১৮ দশমিক ২৬ গড় গতি নিয়ে ভারত ১০৫তম, ১৪ দশমিক ৯৩ গড় গতি নিয়ে পাকিস্তান ১১৪তম। সবচেয়ে কম গতির ইন্টারনেট পায় আফগানিস্তানের বাসিন্দারা। তাদের গড় গতি ৫ দশমিক ২৭ এমবিপিএস। এবার আসা যাক ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতির কথায়। এখানে আধিপত্য চিলির। তাদের গড় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ২১৬ দশমিক ৪৬ এমবিপিএস। দ্বিতীয় অবস্থানে আছে চীন। সেখানে ২১৪ দশমিক ৫৮ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করা যায়। সিঙ্গাপুর রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটির গড় ইন্টারনেটের গতি ২১৪ দশমিক ২৩ এমবিপিএস। ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১০২ নম্বর অবস্থানে। এখানে ইন্টারনেটের গতি মিলছে ৩৪ দশমিক ৮৫ এমবিপিএস, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…