রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শঙ্কায় মানুষের চাকুরি

সংগৃহীত

নিউজ ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে এখন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে রোবট। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেড়েছে। যা রীতিমতো শঙ্কার কারণ।

কেননা, রোবটের উত্থানের ফলে মানুষের কাজ হারানোর শঙ্কা বৃদ্ধি পাঁচ্ছে। ইতোমধ্যেই অদক্ষ চাকরি থেকে শুরু করে এমনকি জ্ঞানভিত্তিক উচ্চ দক্ষতার চাকরিতেও রোবট অনেকটাই ভাগ বসাচ্ছে। এদিকে বাসা বাড়ির সমস্ত কাজ করতে পারছে ইলন মাস্কের বোরট (অপটিমাস)। টেসলা কোম্পানি অপটিমাস রোবট নিয়ে কাজ শুরু করেছে অনেকদিন ধরে। তবে এবার সেই রোবট অনেক কাজ করতে শিখেছে। বাড়ির দৈনন্দিন সব কিছুই করে ফেলবে অপটিমাস রোবট। তবে এখনও পর্যন্ত এই রোবটকে এআই’র সাহায্যে উন্নত করা হচ্ছে। এই রোবটটি একেবারে মানুষের মতোই চলাফেরা করে। টেসলা রোবটটির ওজন ১০ কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি ৩০ শতাংশ দ্রুত হয়েছে। ইলন মাস্ক টেসলার অপটিমাস রোবটের একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, রোবটটি একটি টি-শার্ট ভাঁজ করছে। ইতোমধ্যেই ভিডিও ক্লিপটি ৬৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। তার তারপর থেকেই এটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রোবটটির ভিডিও শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, “অপটিমাস একটি টি-শার্ট ভাঁজ করছে।” অন্য একটি পোস্টে টেসলার সিইও বলেছেন, “গুরুত্বপূর্ণ নোট: অপটিমাস এখনও নিজে থেকে এটি করতে পারে না, তবে অবশ্যই এটি খুব সহজেই নিজে নিজেই এই কাজ করে ফেলবে।

ভাইরাল ভিডিওতে যা করছে রোবটটি ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের এক পাশে রাখা আছে রোবটটিকে। তারপরে অপটিমাস ঝুড়ি থেকে একটি কালো টি-শার্ট বের করে টেবিলে রাখে। রোবটটিকে টি-শার্টটি নিশ্চিতভাবে ভাঁজ করতে দেখা যায়। মূলত ভিডিওটি কয়েকদিন আগে পোস্ট করা হয়েছে। টেসলা এর আগে ইউটিউবে অপটিমাসের একটি ভিডিও শেয়ার করে লিখেছিল, “অপটিমাস জেন ২ এ টেসলার ডিজাইন করা অ্যাকুয়েটর এবং সেন্সর, দ্রুত হাঁটতে পারে, কম ওজন, হাত-ঘাড় এবং আরও অনেক কিছু ঠিকভাবে নিজে থেকেই কাজ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…