রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডাকাতি করার সময় হাতেনাতে আটক ৪


নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সদর উপজেলায় ডাকাতির কার্যক্রম করার সময় হাতেনাতে চারজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের মোহাম্মদ রাজুর ছেলে হারুন ইসলাম (২০), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আনারুল (২৭), হরিনারায়নপুর গোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও আরজি পস্তমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪)।

পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠক বলেন, শনিবার ভোররাতে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ওপর কলাগাছ ফেলে ব্যারিকেট তৈরি করে রাখে ডাকাত সদস্যরা। এমন খবর পেয়ে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি চৌকস দল। এসময় ডাকাতি কার্যক্রম করার সময় হাতেনাতে হারুন ইসলাম, মোহাম্মদ আনারুল, আনোয়ার হোসেন ও বিপুল ইসলাম নামে চারজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও এসময় ওই ডাকাত সদস্যদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।>

এদিকে, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকা একটি বালিকা মাদ্রাসা থেকে উম্মে হাবীবা (১৩) ও ইনসানা আক্তাম জিম (১২) নামে দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর দীর্ঘদিন ঠাকুরগাঁও সদর থানার একটি চৌকস দল উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে এবং নিখোঁজ ওই দুই ছাত্রীর সন্ধান পায়।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, চলতি বছরের গত ১৮ জানুয়ারী ঢাকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার ফ্যামিলি মেস থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী উম্মে হাবীবা ও ইনসানা আক্তার জিমকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে রংপুর জেলার কাজীপাড়া এলাকার মফিজ উদ্দীনের ছেলে এরশাদ মিয়া নামে একজন গ্রেপ্তার করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…