রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নাহিদ রেজা (২৯) গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে নিজ বাসায় রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। নাহিদ রেজা স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভিতে কর্মরত আছেন। তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য। প্রেসক্লাব সভাপতি মনসুর আলী বলেন, সকালে নাহিদ বাসা থেকে তার মোটরসাইকেল নিয়ে শহর চৌড়াস্তার দিকে আসছিল।

পথে লারোজা নামক একটি রেস্টুরেন্টের সামনে ছোট একটি ছেলে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় নাহিদের মোটরসাইকেলের সামনে পড়ে যায়। মুখোমুখি সংঘর্ষে তারা দুইজনেই আহত হয়৷ এসময় স্থানীয়রা দুইজনকে আহত অবস্থা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার বলেন, সাংবাদিক নাহিদের হাতে ও পায়ে কাটা গেছে, সেই সাথে তার বাঁ পায়ের একটি আঙুল ফ্র্যাকচার হয়েছে। এছাড়া একজন শিশু এসেছিল, আমরা তাকেও চিকিৎসা দিয়েছি। সে সুস্থ আছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…