মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পদ্মা নদীতে নৌকা ডুবে ১২ বছরের শিশু নিখোঁজ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে আয়েশা খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। এর আগে বুধবার বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, বুধবার বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট থেকে একটি নৌকায় কয়েকজন যাত্রী ও মুদি দোকানের মালামাল নিয়ে দশ রশিয়া বাজার যাচ্ছিল। এ সময় বৈরী আবহাওয়ায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি ও অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পদ্মায় ডুবে নিখোঁজ হয় শিশু আয়েশা খাতুন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…