সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা।

এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…