আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, অবিভাবক ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিসেফ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের সহোযোগিতায় বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে কমিউনিটি ফ্যাসিলিটেটর মাসুম পারভেজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, মোহা: শহিদুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, বিনোদপুর, এছাড়াও উপস্থিত ছিলেন সকল মেম্বার, জনপ্রতিনিধী, অভিভাবকগণ, শিক্ষক, স্বাস্থ্য কর্মী, এনজিও কর্মী, সংবাদ কর্মীসহ প্রমূখ।
আলোচনায় চেয়ারম্যান, অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ইতোমধ্যে বিনোদপুর ইউনিয়ন পরিষদকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের সহযোগিতায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে কাজী ও ইমামদের উদ্দেশ্যে বলেন যে, তাদের সহোযোগীতায় বিনোদপুর ইউনিয়নে একটিও যেন বাল্যবিয়ে অনুষ্ঠিত না হয় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান সভায় বাল্য বিয়ে, শিশু সহিংসতা ও মাদক সহ সামাজিক সচেতনতার বিষয়ে আলোচনা হয়।