সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…