রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কেয়া বেগম (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকার একটি বিলের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নারী ওই এলাকার সুমন আলীর স্ত্রী।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গত ২৮ আগস্ট রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে ঘুমাতে যান কেয়া বেগম। পরদিন সকালে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও সন্ধান না পাওয়ায় গত ২৯ আগস্ট শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

তিনি আরও বলেন, বুধবার সকালে কেয়া বেগমের পিতা মির্জা সাহারিয়া খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী বিলের কচুরিপানা নিচে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, প্রায় দশ মাস ধরে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করত কেয়া বেগম। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।  


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…