সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌর স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কেতাবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামিউল হক সোহেল।

পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আবদুর রহমান খোকা বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব বাবর আলী রুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকিলুর রহমান ওয়াকিল, যুগ্ম আহবায়ক জানিবুল হক জোসি প্রমূখ।

পৌর স্বেচ্ছাসেবকদলের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা- আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…