রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আমরা সব ধর্মকে নিয়ে মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: সাবেক এমপি শাহজাহান মিঞা


আব্দুল কাদির

আমরা সব ধর্মকে নিয়ে মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। বুধবার বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে এখনও ষড়যন্ত্রে শেষ হয়নি। একটি মহল ৭১ এর চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে। ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান এটা বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশি, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই, আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য।

এসময় তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাহিদুজ্জামান সুমন, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…