রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কেজি গান পাউডার জব্দ, যুবক গ্রেপ্তার


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে ৩ কেজি গান পাউডারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার রাত ২টার দিকে উপজেলার বাগবাড়িটোলা গ্রামে অভিযান চালানো হয় বলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান।

গ্রেপ্তার মো. ইসমাইল (২৫) ওই এলাকার বাসিন্দা।

কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ওই গ্রামের ইসমাইলের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার ঘরের খাটের নীচ থেকে একটি ব্যাগে থাকা ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার জব্দ এবং তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…