রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোজের আয়োজন করায় শিবগঞ্জে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী নজরুল

ছবিঃ সংগৃহিত

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৈশভোজের আয়োজন করায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সৈয়দ নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা মহল্লায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের নেতা-কর্মীদের এ জরিমানা করা হয়। শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, নির্বাচনী আচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেওয়া যাবে না।

কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালাকে উপেক্ষা করে নৈশভোজের আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা। এটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের শামিল। তাই তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সে সঙ্গে আচরণ বিধি মেনে সব প্রার্থী ও তাদের কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…