রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা


চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে (শিবগঞ্জ) আবারও নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে উক্ত নির্বাচনী অফিসের মালামাল পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক তৌহিদুল আলম টিয়া।শুক্রবার ভোর রাতে কোন একসময় উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুরের ওই নির্বাচনী অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা।

তৌহিদুল আলম টিয়া জানান, দূর্বৃত্তদের দেয়া আগুনে শিকারপুরের নির্বাচনী অফিসের ব্যানার, পোস্টার, টেবিল ক্লথ ও অফিসের সামিয়ানা পুড়ে গেছে।তিনি আরও বলেন, এ ঘটনায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলাবাহিনীকে জানানো হয়েছে।

এদিকে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তিনি জানান, নির্বাচনী অফিসটি পুড়িয়ে ফেলার আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকার আরও ৪ টি নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…