রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নবাবগঞ্জ সিটি কলেজে ‘পিঠা উৎসব’

ছবি:নবাবগঞ্জ সিটি কলেজে ‘পিঠা উৎসব’

মোঃ রিজওয়ানুল ইসলাম

নবাবগঞ্জ সিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে ১ দিনব্যাপী পিঠা উৎসব। আজ বুধবার এই উৎসব শুরু হয় সকাল ১১ টার সময় । উৎসবের উদ্বোধন করেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ,জনাব মোঃ তরিকুল আলম সিদ্দিকি।বাহারি নাম ও দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে।প্রতিষ্ঠানের গার্হস্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পিঠা নিয়ে স্টলগুলোতে হাজির হন।

তাঁদের বৈচিত্র্যময় সব উপস্থাপনায় দিনটি কোলাহলমুখর উৎসবস্থল।বুধবার সকালে উৎসব উদ্বোধনের পর নবাবগঞ্জ সিটি কলেজের পিঠা উৎসব উদ্যোগের প্রশংসা করেন জনাব মোঃ তরিকুল আলম সিদ্দিকি। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আপাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বেশি লালন করার উপদেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মোঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন , এ উৎসব বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। পিঠা উৎসবের মতো বাঙালি ঐতিহ্যের সব উৎসব মাঝেমধ্যে আয়োজন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। এরপর অনুষ্ঠানের অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগন। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও ক্যাম্পাসের আশপাশের সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…