রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন

ছবি: উন্নয়ন কাজের উদ্বোধন

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবনির্মিত দুটি সেমিপাকা বাড়ি ও ২ কিলোমিটারের তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দুটি সেমিপাকা বাড়ি ও তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

সড়কগুলো হলো- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর টেরাপাড়া হতে ফোকলাপাড়া পর্যন্ত ৫০০ মিটার, তেলকুপি পাকা রাস্তা হতে মকবুলের জমি পর্যন্ত ১ কিলোমিটার ও মনাকষার পিয়ালীমারী মাঠ হতে শিংনগর গ্রাম পর্যন্ত ৫০০ কিলোমিটার সড়ক।

পরে চর শিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, মনাকষা ইউপি মির্জা শাহাদাৎ হোসেন খুররম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা হলেন- মনাকষা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভিন লিলি বেগম ও একবরপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…