রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের গেট খুলে দিতে মুসল্লিদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার অজুহাতে মসজিদের গেট বন্ধ করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ নেসকা-১ নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে শহরের হুজরাপুর পাওয়ার হাউজ মোড়ে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কঠোর সমালোচনা করে মসজিদটির গেট খুলে দেয়ার অনুরোধ জানান মুসল্লিরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাফুউদ্দোলা, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুসল্লি ইউসুফ আলী, আব্দুস সালাম, শেখ মোঃ শফিকুল আলম প্রমুখ। মুসল্লিরা তাদের বক্তব্যে বলেন, ১৯৬৪ সালে তৎকালিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চত্বরে একটি মসজিদ নির্মাণ করা হয়। মুসল্লীদের যাতায়াতের জন্য প্রধান সড়কের পাশাপাশি একটি পকেট গেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এ গেটটি দিয়ে স্থানীয়রা মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। নেসকোর নির্বাহী প্রকৌশলী আকস্মিকভাবে গত বছরের ২৩ সেপ্টেম্বর মসজিদের পকেট গেটটি বন্ধ করে দেন। স্থানীয় সংসদ সদস্য নেসকোর এই কর্মকর্তাকে গেটটি খুলে দিতে বলেন। কয়েকদিনের জন্য গেটটি উম্মুক্ত করা হলে আবার নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয়া হয়। এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। আগামি ৭২ ঘন্টার মধ্যে মসজিদের তালা খুলে না দিলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচী পালন করার হুশিয়ারী দেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ নেসকা-১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…