শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে প্রায় ১০কোটি টাকা মূল্যের ৫টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ছবি: ৫টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১০কোটি টাকা মূল্যের ৫টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে নাচোল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি)।

মঙ্গলবার দুপুরে পুকুর খননের সময় মূর্তি গুলো উদ্ধার করা হয়। নাচোল উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান জানান,মঙ্গলবার দুপুরে উপজেলার কসবা ইউপির রানীদিঘী বাঁশবাড়িয়া নামক একটি পুকুর খননের সময় ৫টি মূর্তি উদ্ধার করা হয়।

বিএমডিএ কর্তৃক সরকারি পুকুরটি খনন করার সময় ৫টি মূর্তি এবং মূর্তির খন্ডিত ৩টি অংশ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।

স্থানীয়রা জানায়,উদ্ধারকৃত ৫টি কষ্টিপাথরের মূর্তি গুলো আনুমানিক মূল্য হবে প্রায় ১০কোটির উপরে। নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলূফা সরকার বলেন মঙ্গলবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিত্বে মূর্তি উদ্ধারের বিষয়টি জানতে পেরে সহকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান কে ঘটনাস্থলে পাঠাই।

পরে ৫টি ৫টি মূর্তি এবং মূর্তির খন্ডিত ৩টি অংশ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন,নাচোলে পুকুর খননের সময় ৫টি ৫টি মূর্তি এবং মূর্তির খন্ডিত ৩টি অংশ উদ্ধার করা হয়েছে।মূর্তি গুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকার উপরে হবে।

তবে মূর্তি গুলো কোন আমলের ও কিসের তৈরি, সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষার পর জানতে পারবেন বলে জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…