রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ঈদ সামগ্রী পেলেন সাড়ে ৫’শ জন

ছবি: খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কামাল সুকরানা

পবিত্র মাহে রমজান মাসের ইফতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় সংকোচন নীতির আহŸানে নিজেরা ইফতার মাহফিল না করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের আয়োজনে সাড়ে ৫’শ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যয় সংকোচনের উদ্দেশ্যে চলতি বছর ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই আহŸানে সাড়া দিয়ে ক্লাব কর্তৃপক্ষ এ মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সেই খরচ বাঁচিয়ে সমাজের অসহায় ও খেটে-খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া বলেন, এবার ইফতার মাহফিল না করে, সে অর্থ থেকে সাড়ে ৫’শ অসহায়ের মাঝে সেমাই, চিনি, সুগন্ধি চাল, তেল ও গুড়া দুধের প্যাকেট দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লা আল মামুন, ক্লাবের সহ-সভাপতি গোলাম মর্তুজা, সদস্য মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ আব্দুল জলিল, মোঃ আব্দুস সালাম প্রমুখ।

অপরদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। <জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে যুগ্ম চ্যাম্পিয়ন দলের হতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।<

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…