রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৮৪৯ জন


কামাল সুকরানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪৯ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তা এবং ২’শ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে মানবতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার দেওয়া হলো, আপনারা তাঁর জন্য দোয়া করবেন। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। এদিকে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গণে ২’শ জনের মাঝে ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫’শ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। ঈদ সামগ্রী নিতে আসা অসহায় ব্যক্তিরা বেশ আনন্দিত হন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…