রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

‬চাঁপাইনবাবগঞ্জে হজযাত্রীদের দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

ছবি: প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রতিবছরের ন্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (বিপিএম পিপিএম) ছাইদুল হাসান।

উক্ত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি( মিন্টু রহমান।

উক্ত কর্মশালার প্রশিক্ষক ছিলেন মেসার্স রাজ ট্রাভেলসের স্বত্বাধিকারী ও হাব প্রতিনিধি আলহাজ্ব আব্দুল জাব্বার, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার প্রশিক্ষক ডাঃ মাসুম সাহেব, জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের পেস ইমাম (হজ বিষয়ে অভিজ্ঞ) প্রশিক্ষক মাওলানা মুখতার আলী।

প্রসঙ্গগত উল্লেখ্য, গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৯৬০ জন হজের উদ্দেশ্যে রওনা দিবেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…