রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মরহুম আফসার আলীর স্মরণে ডায়াবেটিক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি: বিশেষ দোয়া ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ডায়াবেটিক সমিতির আমৃত্যু সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম আফসার আলীর স্মরণে ও তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ হুজরাপুরে ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ডায়াবেটিক সমিতির পরিচালক ডা দুররুল হোদা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ।

এছাড়া মরহুমের সামাজিক উন্নয়নে ভুমিকার বিভিন্ন দিক তুলে ধরে আরো বক্তব্য দেন, সমিতির কার্যকরী কমিটির নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, সদস্য সামশুল হক (গানুমিয়া), সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু, মরহুমের সন্তান সামশুল ইসলাম, এহতেশামুল হক বাবলুসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠায় মরহুম আফসার আলীর সক্রিয় আন্তরিক ভুমিকার কথা তুলে ধরেন। এছাড়া জেলার আরো অনেক সেবামূলক কার্যক্রমে আমৃত্যু তিনি তাঁর সার্বিক সহযোগিতা দিয়ে গেছেন। আল্লাহ উনাকে জান্নাত বাসি করুক।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবর রহমান।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাটের বাসিন্দা মরহুম আফসার আলী গত ২৬ এপ্রিল বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন। তিনি জেলার বিভিন্ন সামাজিক ব্যাবসায়িক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…